সর্বশেষ

যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

জয়পুরহাটের বহুল আলোচিত গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ফরিদপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও দেবরের যাবজ্জীবন

ফরিদপুরে দেবরকে সঙ্গে নিয়ে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

বগুড়ায় হৃদয় হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বগুড়ার চাঞ্চল্যকর রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে মোটরসাইকেল না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১১ বছর আইনি লড়াইয়ের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। একই সাথে আদালত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কুষ্টিয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামিনী গ্রেপ্তার

কুষ্টিয়ার বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামিনী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আদালতের সাজা পরোয়ানা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে।

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্ত্রী কহিনুর বেগমকে হত্যার দায়ে স্বামী লিটন মিয়া ওরফে লিটুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অভিযোগে তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।